• সমগ্র বাংলা

অপারেশন থিয়েটারে অস্বাস্থ্যকর পরিবেশ: কিশোরীর মৃত্যুর ঘটনায় ফরিদপুরের প্রভাতী হাসপাতালে কড়া ব্যবস্থা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে গলায় টিউমার অপারেশনের পর কিশোরী মিম (১৫)-এর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‘ভুল চিকিৎসা’ ও চিকিৎসকের অবহেলার অভিযোগ ওঠার পর সোমবার (২০ এপ্রিল) দুপুরে ফরিদপুরের প্রভাতী (প্রাঃ) হাসপাতালে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

অভিযানে নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জনস্বার্থে হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) বন্ধ এবং প্যাথলজি বিভাগ সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে দুই ঘণ্টাব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান ও নুঝাত তাবাসসুম। অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। 

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে: অপরিচ্ছন্ন ওটি: অপারেশন থিয়েটারে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেঝেজুড়ে টাটকা রক্তের দাগ পাওয়া গেছে।

লাইসেন্স জটিলতা: হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ ২০২৩-২৪ অর্থবছরে শেষ হলেও দীর্ঘ সময়ে তা নবায়ন করা হয়নি।

বিশেষজ্ঞ সংকট: মিমের গলার অপারেশনটি নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞের করার কথা থাকলেও সেটি অন্য বিভাগের চিকিৎসক সম্পন্ন করেছেন বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল গলার টিউমার অপারেশন করতে গিয়ে মিম নামে এক কিশোরীর মৃত্যু হয়।

 পরিবারের দাবি, অপারেশনের সময় গলার একটি গুরুত্বপূর্ণ রক্তনালী কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম জানান, "হাসপাতালটিতে অত্যন্ত গুরুতর অনিয়ম পাওয়া গেছে। যথাযথ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত প্যাথলজি বিভাগ ও অপারেশন থিয়েটার বন্ধ থাকবে।"

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, ২০২৫ সালেও অনিয়মের অভিযোগে এই হাসপাতালটি একবার সাময়িকভাবে সিলগালা করা হয়েছিল। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয় মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo