ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গোপালপুর উপজেলার দুইজন নিহত হয়েছেন।
দআজ সোমবার (২০ এপ্রিল) সকাল ছয়টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) এবং একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে বাসের হেলপার মজনু মিয়া (৪৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ও হেলপারের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে স্থানীয় ‘বিদ্যুৎ’ নামের এক যুবক মাথায় আঘাত পেয়ে আহত হন বলে জানা গেছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...
যশোর প্রতিনিধি: যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...
নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার ভওয়াখালী জমাদ্দার পাড়ায় দীর্ঘ...

মন্তব্য (০)