ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের আশ্রমপাড়ায় গতকাল রবিবার মধ্যরাতে গ্যাস সিলিন্ডারের লিকেজে সৃষ্ট অগ্নিকান্ডের ঘটনায় শয়নকক্ষে পুড়ে স্বামী স্ত্রীর অস্বাভাবিক মৃত্য ঘটেছে।
প্রাণহানির শিকার স্বামী তপন সরকার (৪৫) এবং স্ত্রী লতা সরকার (৩৭) দ্বোতালা ঘরের একটি ছোট কক্ষে ঘুমিয়েছিলেন। একই কক্ষে গ্যাস সিলিন্ডার এবং ম্যাজিক চুলায় রান্নার কাজ করতো তারা। রবিবার রাত ১টার দিকে কক্ষে আগুন এবং ধোয়ার কুন্ডলী দেখতে পেয়ে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে ফোনকোল দেন স্হানীয়রা। আগুন নিভানোর এক পর্য্যায়ে কক্ষের মধ্যে স্বামী স্ত্রী দগ্ধ লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন দমকল কর্মীরা।
গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করছেন তারা।
স্বজনদের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ সৎকারের (দাহের) সম্মতি দিয়েছে কোতয়ালী থানা পুলিশ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...
নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

মন্তব্য (০)