• সমগ্র বাংলা

চাটমোহরে জুয়া আর মাদকদ্রব্যের ব্যবসা জমজমাট

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে চলছে মাদকদ্রব্যের জমজমাট ব্যবসা আর জুয়া। উপজেলার পৌর সদরের বিভিন্ন মহল্লায় মাদক বিক্রেতাদের অপতৎপরতা পূর্বের যে কোন সময়ের চেয়ে বেড়েছে বেশি। এই পৌর সদরের ছোট শালিখা মহল্লায় ইয়াবা, ফেনসিডিল আর গাঁজা অনেকটা প্রকাশ্যেই বেচাকেনা চলছে। বেড়েছে মাদকসেবীর সংখ্যাও। এদিকে উপজেলার মথুরাপুর, হরিপুর, ছাইকোলা, গুনাইগাছা, ফৈলজানা, রেলবাজার, বেজপাড়া, জগতলা,  মূলগ্রাম, দোলং, রামনগর ও বোঁথরসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতারদের অপতৎপরতা বেড়েছে। প্রকাশ্যেই চলছে মাদক বিক্রি ও সেবন। এছাড়া উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাদকপল্লী হিসেবে খ্যাত কুবিরদিয়ার গ্রামে চলছে মাদক ব্যবসার পাশাপাশি জমজমাট জুয়ার আসর। প্রকাশ্যে এখানে বিক্রি হচ্ছে হেরোইন, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ নানা রকম মাদকদ্রব্য। একইসাথে রাত দিন চলছে জুয়ার আসর। 

একাধিক সূত্র জানায়, কুবিরদিয়ার গ্রামে আসাদুলের বাড়িতে রিমনের নেতৃত্বে রাতভর চলে জুয়ার আসর। বিভিন্ন এলাকা থেকে জুয়ারুরা আসে এই আসরে। সবমিলিয়ে চাটমোহরে এখন মাদকদ্রব্য বিক্রেতা আর সেবনকারীরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।

চাটমোহর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা মাদকের বিষয়টি স্বীকার করে বলেছেন, মাদকের বিরুদ্ধে চাটমোহর থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। শীঘ্রই মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করা হবে। এজন্য তিনি সাংবাদিকসহ সচেতন ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য (০)





image

চাকরির প্রলোভনে অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেপ...

গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...

image

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...

image

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্...

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্র...

image

লালমনিরহাটে কৃষি উদ্যোক্তাদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ...

লালমনিরহাট প্রতিনিধি::প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ...

image

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সিমান্তে ২০জনকে পুশইনের চেষ্টা প্রত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সিমান্ত...

  • company_logo