• সমগ্র বাংলা

মেলান্দহে আগে মজুত করা তেল অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ, নীরব প্রশাসন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে আগে মজুত করা তেল নতুন দাম কার্যকর হওয়ার পর খোলা বাজারে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে নুরুন্নাহার ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। 

রবিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী বাজারের পাশে নুরুন্নাহার ট্রেডার্সের তেল অতিরিক্ত দামে বিক্রি করা হয়েছে। এ ঘটনায় সাধারণ ক্রেতাদের মাঝে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

জানা যায়, দাম বৃদ্ধির আগে ডিপো থেকে পেট্রোল ও ডিজেল ক্রয় করেন নুরুন্নাহার ট্রেডার্সের মালিক আব্দুর রহিম । তেল দোকানে মজুত করার পর নতুন দাম কার্যকর হওয়ায় তা নতুন দামেই খোলা বাজারে বিক্রি করেন তারা।

মোটরসাইকেল মালিকরা অভিযোগ করে বলেন, গত দুইদিন আগে থেকে একটু করে জানতে পারছি এই দোকানে তেল বিক্রি করা হবে। তেল নিতে এসে দেখি তেলের দাম বৃদ্ধি। তারা নতুন বাড়তি দাম ছাড়া তেল বিক্রি করবে না। তারা বাধ্য হয়েই অতিরিক্ত দামে তেল ক্রয় করেছেন বলে অভিযোগ করেন।

ঘোষেরপাড়া এলাকার মোটরসাইকেল চালক হেলাল উদ্দিন বলেন, শুনেছি তারা আগের দামে তেল কিনেছে অথচ আজকে আমাদের কাছে বাড়তি দামে তেল বিক্রি করলো। কি করমু এমনি তেল পাওয়া যায় না তাই অতিরিক্ত দামেই কিনলাম।

অতিরিক্ত দামে তেল বিক্রির কথা স্বীকার করে নুরুন্নাহার ট্রেডার্সের মালিক আব্দুর রহিম বলেন, ডিপো থেকে ১৭ তারিখ তেল এসেছে। আজ বেশি দামেই বেচলাম। ৬ টা পর্যন্ত বেচেছি। এখন ১০-থেকে ২০ লিটার আছে। তেল পরশুদিন (১৭ এপ্রিল) দোকানে এসেছে ৪৫০০ লিটার পেট্রোল।  প্রশাসন থেকে আমাদের কিছু জানানো হয়নি। এর আগেও দাম বাড়লে এভাবেই বেচেছি।

জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ বলেন, কেউ যদি আগে কিনে থেকে তাহলে আগের দামেই বিক্রি করার কথা। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক ইউসুপ আলী বলেন, আগের দামে কেনা থাকলে সেটা আগের দামেই বিক্রি করতে হবে। বেশি দামে বিক্রির সুযোগ নেই। যদি কেউ  অতিরিক্ত দামে তেল বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

উল্লেখ্য, সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটাই বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছে। আর পেট্রোলের দাম লিটার প্রতি ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। ডিজেলের দাম লিটার প্রতি বাড়ানো হয়েছে ১৫ টাকা। নতুন দামে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১১৫ টাকা করে। আর কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।




মন্তব্য (০)





image

চাকরির প্রলোভনে অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেপ...

গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...

image

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...

image

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্...

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্র...

image

লালমনিরহাটে কৃষি উদ্যোক্তাদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ...

লালমনিরহাট প্রতিনিধি::প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ...

image

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সিমান্তে ২০জনকে পুশইনের চেষ্টা প্রত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সিমান্ত...

  • company_logo