• সমগ্র বাংলা

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযানে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের পুলিশি সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।

পুলিশ জানায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া একটি তেলবাহী গাড়ির তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন কাদের। সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় আজ দুপুরে যৌথভাবে অভিযান চালানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালিয়ে যায় বলে জানা গেছে। তবে ঘটনাস্থল থেকে ৫ আগস্টে পুলিশের কাছ থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মো. আজিজুল (তেল ব্যবসায়ী) পিতা: নুর মোহাম্মদ, সাং—হামছাদি গ্রামের একজনকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo