• সমগ্র বাংলা

শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় তানভীর ইসলাম আরিয়ান নামের দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীর নিহত হয়েছে। 

আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের আনসার রোড এলাকার কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত তানভীর ইসলাম আরিয়ান (৮) দিনাজপুর জেলার কতোয়ালী থানার বালুবাড়ি এলাকায় গার্মেন্টসকর্মী স্বজল ইসলামের ছেলে। সে স্থানীয় জনৈক রফিকুল ইসলামের বাড়িতে বাবা মায়ের সঙ্গে বাসা ভাড়া থেকে কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া  করতো।

নিহতের বাবা স্বজল ইসলাম বলেন, আজ  সকালে আরিয়ান বাসা থেকে স্কুলে যায়। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলো। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী কাভার্ডভ্যান পিছনে দিকে চাপ দিলে পাশে থাকা একটি সিমেন্টের সীমানা পিলার ও কাভার্ডভ্যান তাকে চাপা দেয়ায় তার মাথা শরীর থেঁতলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, কর্মস্থলে থেকে খবর পাই আমার ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। এমন খবর পেয়ে দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলের লাশ। ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো রাস্তা পার হওয়ার সময় ঘাতক চালক ছেলেকে পিষে মারলো। খবর পেয়ে স্থানীয়রা এসে দুর্ঘটনায় কবলিত কাভার্ডভ্যানটি আটকে রাখলে ঘাতক চালক পালিয়ে যায়। 

কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, আরিয়ান স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল । আজ স্কুল ছুটি হওয়ার পর রাস্তার পাশে দাঁড়িয়ে রাস্তা পার হওয়ার চেষ্ঠা করছিল। এসময় সেখানে দাঁড়িয়ে থাকা একটি  কাভার্ড ভ্যান ঘুরানোর জন্য পিছনের দিকে যাওয়ার সময় ঐ ছাত্রকে চাপ দিলে পাশে থাকা সীমানা পিলার সঙ্গে চাপা পড়ে। এতে তার মাথা পুরোপুরি থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। 

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।  এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান ।

 

মন্তব্য (০)





image

চাকরির প্রলোভনে অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেপ...

গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...

image

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...

image

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্...

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্র...

image

লালমনিরহাটে কৃষি উদ্যোক্তাদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ...

লালমনিরহাট প্রতিনিধি::প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ...

image

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সিমান্তে ২০জনকে পুশইনের চেষ্টা প্রত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সিমান্ত...

  • company_logo