• সমগ্র বাংলা

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় একটি হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এতে বেনাপোল-পেট্রাপোল সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পযর্ন্ত হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দর এলাকায় কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় অসুস্থ ও দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা পেতে যশোর বা খুলনায় নিতে হয়। এতে অনেক সময় রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে। দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এলাকাবাসী একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়ে সড়কে নেমে আসেন।

বিক্ষোভকারীরা জানান, স্থলবন্দর দিয়ে প্রতিদিন হাজারো শ্রমিক, ব্যবসায়ী ও যাত্রী যাতায়াত করেন। এত বড় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে হাসপাতাল না থাকা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে হাসপাতাল স্থাপনের আশ্বাস না পেলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

 

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo