ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) উপজেলার পৌরসভার দেওপাড়া এবং উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইশ, এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোট দুটি মামলার নিষ্পত্তি করা হয়।
আদালত সূত্রে জানা যায়, দেওপাড়া এলাকার সৈকত দত্ত (২০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরিবারে নির্যাতন চালানো এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। অপরদিকে, শিবপুর এলাকার জাকির (৩৮) ১ পিস ইয়াবাসহ আটক হওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম এবং বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...
নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

মন্তব্য (০)