• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া গুলিতে মনিরুজ্জামান নামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে হরিপুর উপজেলার মিনাপুর বিওপি এবং ভারতের জলপাইগুড়ি জেলার বিপরীতে ৮৭ নম্বর সীমান্ত পিলারের চেনগাও বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের চেনগাও বিওপি ক্যাম্পে ৮৭ নম্বর পিলারের কাছে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে। এ সময় মিনাপুর বিওপি এলাকায় দায়িত্ব পালনরত বিজিবির সদস্য নিরুজ্জামান গুলিবিদ্ধ হন। পরে সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও  হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 

পরে সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজিবির পক্ষে কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, মিনাপুর বিওপি ঠাকুরগাঁও বিজিবির সীমান্তে পড়ে নাই। এটি দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের আওতায় পড়েছে। তাই আমাদের কাছে এখন পর্যন্ত কোন বিজিবি আহতের খবর আমরা পাইনি। 

এ বিষয়ে দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে স্থানীয় গোয়েন্দা সংস্থার উর্ধতনরা বিজিবি সদস্য আহতের কথা নিশ্চত করেছেন।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo