• সমগ্র বাংলা

লালমনিরহাটে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি :১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে ১৯৭১ সালের ১৮ এপ্রিল রাতে হোমিও চিকিৎসক ও লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় উচ্চমান করনিক আব্দুল হাফিজ ও তার সন্তান বেলাল সুজা সহ ১০ জনকে পাক হানাদার বাহিনী ধরে নিয়ে এসে পৈশাচিক নির্যাতন করে হত্যা করে মৃতদেহগুলো সাহেব পাড়ার পরিত্যক্ত স্থানে ফেলে রেখে যায়।

পরে নিহতের স্বজনরা গোপনে তাদেরকে ওই স্থানে কবরস্থ করে। সেই দিনটিকে স্মরণ করে আজ শনিবার দুপুরে সাহেবপাড়া গণকবর চত্বরে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এ সময় শহীদদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়।

ন্যাপ কমিউনিস্ট পার্টি আয়োজিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন শহীদ পরিবারের বেঁচে যাওয়া সন্তান জেলাল শফি।এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ন্যাপ কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজ।

এতে আরো উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়,ন্যাপ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মধুসূদন রায়,যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক নবীন্দ্রনাথ রায় সহ অন্যান্যরা। এ সময় শহীদদের স্বজনরা অবিলম্বে গণকবরের স্থানটিকে সরকারীভাবে সংরক্ষণের দাবি জানান।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo