• সমগ্র বাংলা

জামালপুরে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন বিষয়ে আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামারপুর প্রতিনিধি : জামালপুরে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) কেন্দুয়া ইউনিয়ন পরিষদ হল রুমে দিনব্যাপী শিশুদের পরিচর্যা কেন্দ্র স্থাপনের বিষয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় মেষ্টা, কেন্দুয়া ও নরুন্দি ইউনিয়নের বাজার কমিটির সদস্য,উৎপাদক দলের সদস্য,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ঈমাম, কমিউনিটি মার্কেট এজেন্ট,প্যানেল চেয়ারম্যান,ইউপি সদস্যবৃন্দ সহ সভায় অংশগ্রহন করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন জেসমিন প্রকল্পের সাব-ডিষ্ট্রিক কো-অর্ডিনেটর সূজিত চিসিম, এগ্রিকালচার স্পেশালিষ্ট পরিমল সরকার, ভেল্যুচেইন স্পেশালিষ্ট ফিরুজ কবির, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার গৌরাঙ্গ চন্দ্র সাহা। 

উক্ত সভা অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় Australian NGO Cooperation Program (ANCP)–এর অর্থায়নে “Gender Inclusive Market Systems for Improved Nutrition (GESMIN)” প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে বাস্তবায়ন করে। 

কেন্দুয়া, হাজিপুর ও নরুন্দি নারী কৃষাণী যারা  শিশু সহ তাদের উৎপাদিত ফসল বিক্রি করার উদ্দেশ্যে বাজারে আসেন, তাদের শিশুদের নিরাপদ লালন-পালন ও মানসম্মত পরিচর্যা নিশ্চিত করার লক্ষ্যে শিশুদের পরিচর্যা কেন্দ্র স্থাপন বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে কর্মজীবী মায়েদের জন্য বাজার ব্যবস্থায় শিশুদের নিরাপদ পরিবেশে রেখে কাজ করার সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে শিশু পরিচর্যা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সঠিক পরিচর্যার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা আরও উল্লেখ করেন, একটি মানসম্মত শিশু পরিচর্যা কেন্দ্রে প্রশিক্ষিত সেবিকা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, পুষ্টিকর খাদ্য ও নিরাপদ অবকাঠামো নিশ্চিত এবং শিশুদের খেলনা সামগ্রী নিশ্চিত  করতে হবে।

সভায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা, রেজিষ্টার মেইনটেইন, স্থান নির্বাচন, পরিচালনা পদ্ধতি এবং সরকারি-বেসরকারি সহযোগিতার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। 
বক্তারা এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

পরিশেষে, দ্রুত সময়ের মধ্যে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি নিম্নের সিদ্ধান্ত গুলো নেওয়া,বাজারে ফসল ক্রয়-বিক্রয়ে ও কমিউনিটিতে  কতজন শিশুসহ কর্মজীবি নারী কৃষাণী মাঠে কাজ করে তার সংখ্যা সমীক্ষা করা, এই সমীক্ষা মেষ্টা ও কেন্দুয়া ইউনিয়নে শুরু করা এবং যেখানে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে, সেখানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ইউনিয়ন পরিষদ ও বাজার ব্যবস্থাপনা কমিটির কি সহযোগিতা থাকবে  সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উক্ত সভা পরিচালনায় আরো সহযোগিতা করেন জেসমিন প্রকল্পের কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা, হুমায়ুন কবির ও নীলা আক্তার।

মন্তব্য (০)





image

চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ছোটভাইকে পিটিয়ে হত্যা, বৌদিকে আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ...

image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

  • company_logo