• সমগ্র বাংলা

রাণীনগরে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মুক্তমঞ্চ প্রাঙ্গনে উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, শিক্ষার্থী, মেলায় আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীদের উদ্ভাবন করা বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং বিস্তারিত জানেন।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থী ও মেলায় স্থাপন করা স্টলগুলোর মধ্যে শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয়। প্রথমবারের মতো এমন মেলায় এসে নিজেদের উদ্ভাবন করা প্রযুক্তি দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করতে পারায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এই ধরণের মেলা আরো বড় পরিসরে আয়োজন করতে পারলে ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা যেমন অনুপ্রাণিত হবে তেমনি ভাবে পরিবেশবান্ধব ও সময়োপযোগী প্রযুক্তিগুলো দেশব্যাপী ছড়িয়ে পড়বে দেখে আগ্রহী হবে অন্যরাও। তাই আগামীতে আরো বেশি বেশি এই ধরণের মেলা ও অনুষ্ঠানের আয়োজন করার কোন বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ছোটভাইকে পিটিয়ে হত্যা, বৌদিকে আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ...

image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

  • company_logo