ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইলে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে ছাত্রশিবির নড়াইল সদর উত্তর থানা শাখা। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টায় সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের সদর উত্তর থানা সভাপতি এইচ এম আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাহাবাদ মডেল থানা সভাপতি আল শাহারীয়া আমিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডলসহ অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম আজাদ বলেন, “একজন ভালো শিক্ষার্থী হতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। তবে শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, নিজেকে একজন সৎ ও দক্ষ নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “পরীক্ষায় ফল খারাপ হতে পারে। তাতে হতাশ না হয়ে ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে, কোনোভাবেই ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের সদর উত্তর থানা সেক্রেটারি মো. মোয়াজ। উপহার বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...
যশোর প্রতিনিধি: যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...
নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার ভওয়াখালী জমাদ্দার পাড়ায় দীর্ঘ...

মন্তব্য (০)