• সমগ্র বাংলা

পাবনার চাটমোহরে হজ্বযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর হাজী সমিতির উদ্যোগে ২০২৬ সালের পবিত্র হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা বুধবার (১৫ এপ্রিল) চাটমোহর মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। 

এদিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন হাজী সমিতির সভাপতি আলহাজ্ব ডাঃ এম এ মজিদ। 

সহকারি অধ্যাপক আলহাজ্ব মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল।

হজ্বের করণীয় সম্পর্কে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আলহাজ্ব মো. আব্দুল খালেক, আলহাজ্ব হাফেজ মওলানা মুফতি সিবগাতুল্লাহ, আলহাজ্ব মো. আরশেদ আলী, আলহাজ্ব মোশারফ হোসেন, আলহাজ্ব আব্দুর রহমান, মুফতি মাহদী হাসান, মুফতি মওলানা মফিজ উদ্দিন, আলহাজ্ব মো. আজাদ হোসেন খলিফা, আলহাজ্ব হাফেজ মো. শহিদুল ইসলাম, আলহাজ্ব মো. মোহাররম হোসেন, আলহাজ্ব মো. আফসার আলী, আলহাজ্ব মো. ইয়াকুব আলী চৌধুরী প্রমুখ। 

দিনব্যাপী কর্মশালায় চাটমোহর উপজেলার শতাধিক হজ্বযাত্রী অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ছোটভাইকে পিটিয়ে হত্যা, বৌদিকে আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ...

image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

  • company_logo