• সমগ্র বাংলা

জামালপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৩ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা আল আমিন সিলু (৩৫)কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জেলা যুব দলের সহ দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আল আমিন সিলু আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।  

গত ১৩ এপ্রিল জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে হাজরাবাড়ি পৌরসভার ব্রাহ্মণপাড়া থেকে আল আমিনসহ যুবলীগ নেতা আইয়ুব আলীকেও (৩২) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আইয়ুব আলী হাজরাবাড়ি পৌর যুবলীগের সাবেক সহসভাপতি। তিনি হাজরাবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে। রাজনীতির আড়ালে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ।

তাদের গ্রেপ্তারের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ১৩ এপ্রিল রাতে আল-আমিনকে যুবদল থেকে বহিস্কার করা হয়।

মন্তব্য (০)





image

রাণীনগরে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা, ডাকাত দলের তিন সদস্য ...

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...

image

১৮ কোটির হাসপাতাল, তবু তালাবদ্ধ তালিয়ায় চিকিৎসার বদলে সা...

গাজীপুর প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে আধুন...

image

গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলার প্রতিবাদে দিনাজ...

দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী রামচন্দ্...

image

চাকরির প্রলোভনে অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেপ...

গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...

image

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...

  • company_logo