ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুরে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার মুকুল। দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের লড়াকু এই নেত্রীকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ।
তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব: স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমা আক্তার মুকুল ছাত্ররাজনীতির শুরু থেকেই রাজপথে সক্রিয় ছিলেন। রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে দুইবার আহ্বায়কের দায়িত্ব পালন করা ছাড়াও তিনি কেন্দ্রীয় ছাত্রদলে সদস্য ও সম্পাদকীয় পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফরিদপুর বিভাগের টিম মেম্বার এবং শরীয়তপুর জেলা ছাত্রদলের প্রধান সমন্বয়কারী হিসেবেও তার বলিষ্ঠ ভূমিকা ছিল।
বর্তমানে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে যুক্ত থেকে দলীয় আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। তার সাংগঠনিক দক্ষতা, আপসহীন নেতৃত্ব এবং সাবলীল বক্তব্যের কারণে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন।
বিশ্লেষকদের দৃষ্টিতে মুকুল: স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শরীয়তপুরে নারী নেতৃত্বের চাহিদা বর্তমানে তুঙ্গে। এই প্রেক্ষাপটে একজন তরুণ, শিক্ষিত ও সাংগঠনিকভাবে দক্ষ নেত্রী হিসেবে ফাহিমা আক্তার মুকুল বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন। মনোনয়ন পেলে তিনি এলাকার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবেন বলে মনে করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তরুণ প্রজন্মের পক্ষ থেকে তার প্রতি ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।
প্রার্থীর অঙ্গীকার: নিজের প্রত্যাশা ব্যক্ত করে ফাহিমা আক্তার মুকুল বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার পথচলার মূল শক্তি। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। দেশের গণতন্ত্র রক্ষা, উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে আমি বদ্ধপরিকর।”
উল্লেখ্য, করোনা মহামারির কঠিন সময়েও থেমে ছিল না তার কার্যক্রম। ভার্চুয়াল প্ল্যাটফর্ম ও মাঠপর্যায়ে নিয়মিত সাংগঠনিক কর্মসূচি পরিচালনার মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মীদের সক্রিয় রেখেছিলেন, যা রাজনৈতিক মহলে বেশ প্রশংসিত হয়েছে। তৃণমূলের বিশ্বাস, যোগ্যতার সঠিক মূল্যায়ন হলে তিনি জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৩ হাজার ৬শ’ ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে ১১৫ জন...
পাবনা প্রতিনিধি : বিপুল উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে সা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : বিপুল...

মন্তব্য (০)