ছবিঃ সংগৃহীত
চাকরি ডেস্ক : সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ ও মৃত্যুঝুঁকিতে শঙ্কিত মানুষ। জনবলসংকটের কারণে হামের টিকাদান দান কর্মসূচি ব্যাহত হচ্ছে। যে কারণে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে অন্তত ১৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৩ জন শিশুর মৃত্যু হামের কারণে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, গত কয়েক বছর মাঠপর্যায়ে সমন্বিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সঠিকভাবে পরিচালিত না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে নিয়মিত টিকার পাশাপাশি মাঠপর্যায়ে তদারকি বাড়ানো এখন সময়ের দাবি।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন ক্ষেত্রে জনবলসংকট রয়েছে, এটি আমরা জানি। এই শূন্যতা পূরণে স্বাস্থ্য বিভাগে ১ লাখ নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
দ্রুত সময়ের মধ্যে জনবল নিয়োগ হলে হামের মতো সংক্রামক রোগের বিস্তার রোধ এবং দীর্ঘমেয়াদি টিকাদান লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হবে।
চাকরি ডেস্ক : স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি গভর্...
চাকরি ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি...
চাকরি ডেস্ক : বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক পিএলসি ‘স...
নিউজ ডেস্ক : বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এসবিএসি ব্যাংক পিএলসি...
চাকরি ডেস্ক : বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) ডেপুটি ম্যানেজার প...

মন্তব্য (০)