• সমগ্র বাংলা

চাটমোহরে উদযাপিত হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : বিপুল উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে সারা দেশের মতো পাবনার চাটমোহরেও উদযাপিত হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

চাটমোহর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠণ ও শিক্ষাপ্রতিষ্ঠান বর্ষবরণে নানা আয়োজন করে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় বর্নাঢ্য শোভাযাত্রা। নেতৃত্ব দেন উপজেল নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। 

শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা-কর্মচারি, বাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলা বর্ষবরণে ব্যতিক্রমী আয়োজন করে রংধনু যুব সংঘ। সামাজিক এই সংগঠণের কর্ণধার তৌহিদুল ইসলাম তাইজুল ও নাসির উদ্দিন শাহীনের নেতৃত্বে ছিল রকম রকম আয়োজন। সকাল ৮টায় বালুচর খেলার মাঠ বটতলায় ছিল পান্তা খাওয়া। এরপর বের হয় শোভাযাত্রা। ছিল খেলাধূলা। চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন এই আয়োজনে। 

এছাড়া পহেলা বৈশাখে চাটমোহর সরকারি কলেজ, অরবিট্ল লিংক স্কুল, হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়, ডাক্তার জয়েন উদ্দিন স্কুল, আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর ডিগ্রী কলেজ, বড়াল বিদ্যানিকেতনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এদিকে বাংলা ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখের প্রথম বৃহস্পতিবার থেকে চাটমোহর উপজেলার শাহপুর গ্রামে শুরু হবে শাহ চেতন (রহ.) এর মাসব্যাপী ওরশ ও বৈশাখী মেলা। বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার এই ওরশ ও মেলা হবে। 

এছাড়া চাটমোহরের বোঁথর গ্রামে বড়াল নদের পাড়ে মহদেব মন্দির চত্বরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী চড়কপূজা ও মেলা। তিন দিনব্যাপী মেলা শেষ হবে বুধবার। 

চাটমোহর উপজেলার হান্ডিয়াল, ছাইকোলা, ফৈলজানা, মুলগ্রামসহ বিভিন্ন এলাকায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ, বাংলা বর্ষবরণ অনুষ্ঠান।

মন্তব্য (০)





image

রাণীনগরে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা, ডাকাত দলের তিন সদস্য ...

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...

image

১৮ কোটির হাসপাতাল, তবু তালাবদ্ধ তালিয়ায় চিকিৎসার বদলে সা...

গাজীপুর প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে আধুন...

image

গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলার প্রতিবাদে দিনাজ...

দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী রামচন্দ্...

image

চাকরির প্রলোভনে অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেপ...

গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...

image

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...

  • company_logo