• সমগ্র বাংলা

ঢাকায় ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, আহত মা ও দুই ভাইবোন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকার যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে দিয়া মনি নবনী (২০) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা নুসরাত জাহান মৌসুমী (৪২), বোন জয়া (১২) এবং ভাই মোয়াজ (১৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

‎সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে ভাঙ্গা প্রেস এলাকার সামাদ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে আহতদের উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, হামলাকারী আবু মুসাকে (৪৫) আটক করা হয়েছে। গুরুতর আহত দুই জনকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দিয়া বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন।

‎আহতদের হাসপাতালে নিয়ে আসা গাড়িচালক বিল্লাল হোসেন জানান, রাতের ওই সময়ে বাড়ির নির্মাণকাজের ঠিকাদার আবু মুসা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় তিনিও আহত হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার এবং হামলাকারীকে আটক করে।

‎প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা নিয়ে নুসরাত জাহান মৌসুমীর সঙ্গে আবু মুসার বিরোধ হয়। এ নিয়ে উত্তেজিত হয়ে তিনি হামলা চালান। এতে ঘটনাস্থলেই দিয়া মনি নবনী নিহত এবং অন্যরা গুরুতর আহত হন।

‎ঘটনার সময় পরিবারের কর্তা নবু উল্লাহ বাসায় ছিলেন না; অসুস্থ ছোট সন্তানকে নিয়ে তিনি হাসপাতালে ছিলেন বলে জানা গেছে।

‎ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং হামলাকারী আবু মুসা পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য (০)





image

পাবনায় ডিবির অভিযানে ৭৮ বোতল ইস্কাফ সিরাপ সহ গ্রেফতার ১

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মা...

image

চিরিরবন্দরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাব...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ৪বছরের এক শিশুকে ধর্ষণের ...

image

১১ দফা দাবিতে দিনাজপুরে ১১দলীয় জোটের প্রধানমন্ত্রী বরাবর...

দিনাজপুর প্রতিনিধি: সারাদেশে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং...

image

চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ছোটভাইকে পিটিয়ে হত্যা, বৌদিকে আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ...

image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

  • company_logo