• সমগ্র বাংলা

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: অসাম্প্রদায়িক বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষকে বরণ করা হয়েছে। বাংলার ঐতিহ্য ধরে রাখতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পিঠাপুলিসহ বিভিন্ন পন‍্যের সমাহার নিয়ে স্টল বসে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শার্শা পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ‍্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি ও ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।

উৎসবকে ঘিরে আয়োজন করা হয় চিরায়ত মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশসহ বিভিন্ন ভর্তা দিয়ে ঐতিহ্যবাহী খাবারের পরিবেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাকদুম, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মন্তব্য (০)





image

পাবনায় ডিবির অভিযানে ৭৮ বোতল ইস্কাফ সিরাপ সহ গ্রেফতার ১

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মা...

image

চিরিরবন্দরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাব...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ৪বছরের এক শিশুকে ধর্ষণের ...

image

১১ দফা দাবিতে দিনাজপুরে ১১দলীয় জোটের প্রধানমন্ত্রী বরাবর...

দিনাজপুর প্রতিনিধি: সারাদেশে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং...

image

চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ছোটভাইকে পিটিয়ে হত্যা, বৌদিকে আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ...

image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

  • company_logo