ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে বিদেশি পিস্তলসহ তিন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ নবী (৪০), নুরুল আমিন (২৯) ও মোহাম্মদ শাহজাহান (৪৫)।
১৩ এপ্রিল সোমবার দুপুরে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।
তিনি বলেন, সোমবার দুপুরের দিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজারের সামনে টেকনাফ থেকে আসা একটি সন্দেহভাজন অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশায় থাকা তিনজনের মধ্যে মোহাম্মদ নবীর পায়ের উরুর অংশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে তারা এই অস্ত্র বহন করছিল। তারা তিনজনই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...
গাজীপুর প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে আধুন...
দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী রামচন্দ্...
গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...
নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...

মন্তব্য (০)