ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অভিযান চালিয়ে ৩৬'শ পিছ ইয়াবাসহ বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকার মৃত মজনু শেখের ছেলে ও আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আলামিন শিলু ও ব্রাহ্মণপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে হাজরাবাড়ি পৌর যুবলীগের সদস্য আইয়ুব আলী।
জানা যায়, মেলান্দহ উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে ৩৬০০ পিছ ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রির ১ লক্ষ ৩৫ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...
গাজীপুর প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে আধুন...
দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী রামচন্দ্...
গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...
নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...

মন্তব্য (০)