• সমগ্র বাংলা

‎বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দরবারে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগ এবং কথিত ‘পীর’ আব্দুর রহমান শামীম ওরফে জাহাঙ্গীরকে হত্যার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এরই প্রেক্ষিতে এবার দেশের জনপ্রিয় বাউল সংগীতশিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে।

‎শফি মণ্ডলের বাড়ি দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায়। তবে, তার মূল বাড়ি নিহত শামীমের বাড়ি তথা ফিলিপনগর এলাকায়। বেশ কয়েক বছর আগে উপজেলার হোসেনাবাদ এলাকায় বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন তিনি।

‎এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, নিরাপত্তাজনিত কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে, সেখানে হামলার কোনও সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।

‎শফি মণ্ডল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ফোনে তিনি বলেন, গত এক মাস ধরে তিনি গ্রামের বাড়িতে নেই এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন না।

‎এ বিষয়ে তার মেয়ে লিনা মণ্ডল জানান, তার বাবা একজন সাধক শিল্পী হিসেবে সংগীতের প্রয়োজনে বিভিন্ন দরবারে যাতায়াত করেন। ফিলিপনগরের একটি দরবারে যাওয়ার সময় ধারণ করা কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি পক্ষ বিভ্রান্তি তৈরি করছে। তিনি দাবি করেন, তার বাবা লালন দর্শনের অনুসারী এবং আন্তর্জাতিক পর্যায়ে লালন সাঁইজির বাণী প্রচার করে আসছেন। মব তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর জন্যই এসব ভিডিও ছড়ানো হচ্ছে বলে দাবি তার।

‎এর আগে, ধর্ম অবমাননার অভিযোগে গত শনিবার (১১ এপ্রিল) দুপুরে দৌলতপুরের ফিলিপনগর এলাকায় বিক্ষুব্ধ জনতা পীর শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ সময় দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। হামলায় তার তিন অনুসারী আহত হন। ঘটনার সূত্রপাত ঘটে একটি ৩৬ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ার পর। ভিডিওতে পীর শামীমের বক্তব্যে কোরআন নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। ওই ভিডিওতে শফি মণ্ডলকেও পাশে বসা অবস্থায় দেখা যায়।

মন্তব্য (০)





image

রাণীনগরে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা, ডাকাত দলের তিন সদস্য ...

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...

image

১৮ কোটির হাসপাতাল, তবু তালাবদ্ধ তালিয়ায় চিকিৎসার বদলে সা...

গাজীপুর প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে আধুন...

image

গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলার প্রতিবাদে দিনাজ...

দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী রামচন্দ্...

image

চাকরির প্রলোভনে অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেপ...

গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...

image

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...

  • company_logo