• সমগ্র বাংলা

চাটমোহরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় রনি হোসেন (১৫) নামের এক কিশোর ও আকাত আলি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামে ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে রনি হোসেনের ও শনিবার সন্ধ্যার পরে চাটমোহর পাবনা মহাসড়কের মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা গ্রামে সিএনজির ধাক্কায় আকাত আলির মৃত্যু হয়।

নিহত রনি হোসেন (১৪) ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের রুবেল হোসেনের ছেলে ও নিহত আকাত আলি মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত কিয়ামুদ্দিনের ছেলে।

জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রনি হোসেন। এ সময় উল্টো দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রনিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর।

অপরদিকে শনিবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার মূহুর্তে চাটমোহর পাবনা মহা সড়কের পূর্বটিয়ারতলা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুত গতির একটি সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন আকাত আলি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেলে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় এসে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য (০)





image

রাণীনগরে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা, ডাকাত দলের তিন সদস্য ...

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...

image

১৮ কোটির হাসপাতাল, তবু তালাবদ্ধ তালিয়ায় চিকিৎসার বদলে সা...

গাজীপুর প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে আধুন...

image

গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলার প্রতিবাদে দিনাজ...

দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী রামচন্দ্...

image

চাকরির প্রলোভনে অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেপ...

গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...

image

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...

  • company_logo