• সমগ্র বাংলা

কালীগঞ্জে কৃষিজমি কেটে পুকুর তৈরির চেষ্টা, ভ্রাম্যমান আদালতে ২ লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কেটে পুকুর তৈরির উদ্যোগ নেওয়ায় এক জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অনিয়মিতভাবে মাটি কাটার ফলে আশপাশের জমিতে পানি চলাচল বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও দেখা দেয়।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ওই এলাকার বাসিন্দা রকিবুন নবী এবং মাহমুদুন নবীর ছেলে।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, বেরুয়া দক্ষিণপাড়ার বারুন এলাকায় কৃষিজমির মাটি কেটে বাঁধ নির্মাণের মাধ্যমে পুকুরের আকৃতি তৈরির কাজ চলছিল। তবে এ কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি। ফলে পাশের কৃষিজমিতে স্বাভাবিক পানি প্রবাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

image

ফরিদপুরের নগরকান্দায় ৩৫০ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২, পিকআপ ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১০ লাখ টাকা মূল...

image

রাণীনগরে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা, ডাকাত দলের তিন সদস্য ...

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...

  • company_logo