• সমগ্র বাংলা

টেকনাফ আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ: ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি :আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার  টেকনাফ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

তিনি টেকনাফ এজাহার সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জেলা পুলিশ সুপার ু, এন,এম মাজেদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ।  

কক্সবাজার জেলা প্রশাসক মো: আ: মান্নান এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি টেকনাফ সদর ইউনিয়নের ১৫ জন কৃষক ও কৃষাণীর হাতে কৃষক কার্ড প্রদান ও বৃক্ষ  চারা বিতরণের মাধ্যমে কৃষক কার্ড বিতরণ  আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন। 

এর আগে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে টাঙ্গাইল জেলার শহীদ মারুফ স্টেডিয়ামে  প্রধানমন্ত্রী তারেক রহমান  কর্তৃক কৃষক কার্ড বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করবেন প্রধান অতিথিসহ সংশ্লিষ্টরা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম বলেন, কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ুসহিষ্ণু, টেকসই কৃষি ব্যবস্থা প্রবর্তন ও কৃষকদের আর্থ-সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের জন্য সরকার কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে।

এ কার্যক্রমের সূচনায় আগামী পহেলা বৈশাখ ১৪৩৩/১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণের শুভ উদ্বোধন হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আগমনকে ঘিরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকলের সহযোগিতায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

এ ছাড়া প্রথম ধাপে টেকনাফ উপজেলার ১৬৯৮ জন কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে। এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উখিয়া ও টেকনাফ উপজেলার সকল কৃষককে কৃষি কার্ড প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে প্রত্যেক আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাস ও ইয়াবা বিরোধী অভিযান পরিচালনা করছে।

মন্তব্য (০)





image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

image

ফরিদপুরের নগরকান্দায় ৩৫০ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২, পিকআপ ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১০ লাখ টাকা মূল...

image

রাণীনগরে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা, ডাকাত দলের তিন সদস্য ...

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...

  • company_logo