• সমগ্র বাংলা

বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী,উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: সরকারি সফরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধনের জন্য ঢাকা থেকে লালমনিরহাট আসার পথে সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এ সময় তাকে চিকিৎসার জন্য সৈয়দপুর ক্যান্টনমেন্টের সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ২ দিনের সফরে আজ শনিবার সকালে নিজ জেলা লালমনিরহাটে আসার সময় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে অসুস্থ হয়ে পড়েছেন।
বর্তমানে সৈয়দপুর ক্যান্টনমেন্টের সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এস এম বাহাউদ্দিন জাকারিয়া ও তার সফরসঙ্গী লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক।
জানা যায় ,সকালে ঢাকা থেকে বিমানযোগে এসে সৈয়দপুর বিমানবন্দরে নামেন ত্রাণ মন্ত্রীআসাদুল হাবিব দুলু। এরপর বিশ্রাম কক্ষে নেতা-কর্মীদের সঙ্গে আলোচনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। এদিকে কি খবর লালমনিরহাটে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে আবেগ, উৎকণ্ঠা দেখা দেয়। অনেকেই তার সফর সঙ্গীদের ফোন দিয়ে খোঁজখবর নেন।
পরে তাঁকে দ্রুত সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন। এবং তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

image

ফরিদপুরের নগরকান্দায় ৩৫০ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২, পিকআপ ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১০ লাখ টাকা মূল...

image

রাণীনগরে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা, ডাকাত দলের তিন সদস্য ...

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...

  • company_logo