ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বেগুন খেতের আড়ালে গাঁজা চাষ করার অপরাধে রওশন আলম ওরফে দেলদার (৫২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে রওশন আলম ওরফে দেলদারকে আটক করে পুলিশ। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে তারই আবাদী বেগুন ক্ষেত থেকে ৫টি ছোট-বড় গাঁজার গাছ ও বিভিন্ন স্থানে ছড়ানো- ছিটানো অবস্থায় আরও ৬ টি গাঁজাসহ গাঁজার ডাল উদ্ধার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১০ লাখ টাকা মূল...
নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...

মন্তব্য (০)