• সমগ্র বাংলা

জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদুর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে আরও ৪ জনকে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত ইয়াবাব্যবসায়ী সাইদুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর গ্রামের ফটিক শিকদারের ছেলে।

অন্যরা হলেন- জামালপুর সদর উপজেলার শেখের ভিটা এলাকার আব্দুল মুন্নার ছেলে রাশেদ মোশারফ বাবু (৩১), বনপাড়া এলাকার মুকুল মিয়ার ছেলে মো. মুন্না (৩২), মৃত আব্দুল বারেকের ছেলে আফ্রিদী ইসলাম (৩০) ও মৃত আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম রনি (৪২)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বাজার এলাকায় প্রথম অভিযান চালায় ডিবি। এসময় ১ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়।

এরপর সেই রাতেই জামালপুর সদর উপজেলার শেরপুর-জামালপুর ব্রিজের ছনকান্দা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ ৪ জনকে গ্রেফতার করে।

ডিবি-১'র অফিসার ইনচার্জ আবদুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

image

ফরিদপুরের নগরকান্দায় ৩৫০ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২, পিকআপ ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১০ লাখ টাকা মূল...

image

রাণীনগরে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা, ডাকাত দলের তিন সদস্য ...

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...

  • company_logo