• সমগ্র বাংলা

কালীগঞ্জে দুই তিনব্যাপী বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের সমাপ্তি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকালে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী এ আয়োজন পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। মেলায় পৃষ্ঠপোষকতায় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম।

এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমীন, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিজ্ঞান মেলায় ১৮টি স্টলে মাধ্যমিক পর্যায়ের স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও গবেষণাধর্মী কাজ প্রদর্শন করে, যা উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখে। পরে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে দুইটি ক্যাটাগরিকে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে পুরস্কৃত করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি নির্ভর চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে একটি উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে এ উদ্যোগ বিশেষ সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এ আয়োজনটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

চাটমোহর পৌরসভার সাবেক মেয়র দুলাল মির্জার ইন্তেকাল

পাবনা প্রতিনিধি : চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এব...

image

‎২০ মাস পর কবর থেকে তোলা হলো জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ জুলাই অভ্যু...

image

তিন মাস বয়সী শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা, আটক মা

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় নিজের ৩ মাস বয়সী শিশু সন্...

image

‎লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার ‎

লালমনিরহাট প্রতিনিধিঃ রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ...

image

দিনাজপুরের জিরো পয়েন্টে ৩৬০ কিলোমিটার পাড়ি ট্রাই এ্যাথলেট...

দিনাজপুর প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে এসো দৌড়াই এই লক্ষ্যকে সামনে রেখে ঢাকার ...

  • company_logo