• সমগ্র বাংলা

চাটমোহর পৌরসভার সাবেক মেয়র দুলাল মির্জার ইন্তেকাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চাটমোহর পৌরসভার সাবেক মেয়র পৌর সদরের মধ্য শালিখা মহল্লার মরহুম মির্জা আব্দুল কাদেরের (গুঠু মির্জা) বড় ছেলে মির্জা রেজাউল করিম দুলাল (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ভালো মানুষ হিসেবে পরিচিত দুলাল মির্জার মৃত্যুর খবর চাটমোহরে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক দুলাল মির্জা দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঢাকার মিরপুর এলাকার ডেল্টা লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে. ভাই বোন আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বৃ-গুয়াখড়া সম্মিলিত ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার শোকাহত পরিবার।

মন্তব্য (০)





image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

১

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

২

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৫

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

  • company_logo