• লিড নিউজ
  • রাজনীতি

বিজেপির সভাপতিকে তারেক রহমানের চিঠি

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নিতিন নবীনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

দিল্লি সফররত প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির চিঠিটি গতকাল (৭ এপ্রিল) রাতে বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউওয়ালের কাছে হস্তান্তর করেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিজয় চোথাউওয়ালে তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

বিজয় চোথাউওয়ালে লিখেছেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সঙ্গে আমার দেখা হয়েছে। এ সময় তিনি আমার হাতে একটি চিঠি তুলে দিয়েছেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনকে ওই চিঠি লিখেছেন। আমাদের আলোচনার সময় বিজেপি নেতা শিশির বাজুরিয়া উপস্থিত ছিলেন।’

মঙ্গলবার রাতে দিল্লিতে সফররত হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন চোথাউওয়ালে। এ সময় বিজয় চোথাউওয়ালের সঙ্গে ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখা ও আন্তর্জাতিক বিভাগের সদস্য শিশির বাজুরিয়া।

উল্লেখ্য, বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সফরসঙ্গী হিসেবে হুমায়ুন কবির দিল্লি সফরে রয়েছেন। তিন দিনের শুভেচ্ছা সফরে পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বিকালে দিল্লি পৌঁছান।

মন্তব্য (০)





image

ক্রিকেট বোর্ডে ‘বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি’

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন,&lsq...

image

বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ড: হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক : গত অক্টোবরে নির্বাচনের মাধ্যমে গঠিত বাংলাদেশ ক্...

image

ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত ১১ দলীয় ঐক্যের,...

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে ...

image

‎ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত ১১ দলীয় ঐক্যের...

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সংসদে কোনো...

image

সরকারের কথা শুনলে মনে হয় দেশে সোনার নহর বয়ে যাচ্ছে: জামায়...

নিউজ ডেস্ক : বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের জ্বালানি নীতি ও ...

  • company_logo