• সমগ্র বাংলা

বগুড়ায় শিক্ষাঙ্গণের অবকাঠামোগত উন্নয়নে পরিকল্পনা নেয়া হচ্ছে- প্রশাসক জাকির

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, বিগত ১৭ বছর বগুড়ার সাথে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। দায়িত্ব নেয়ার পর জেলার যেখানেই যাচ্ছেন সেখানেই ভঙ্গুর অবস্থা লক্ষ্য করছেন তিনি যা দীর্ঘ বছরের উন্নয়ন বৈষম্যের বহিঃপ্রকাশ।

শিক্ষাঙ্গন থেকে শুরু করে ক্রীড়াঙ্গন সকল ক্ষেত্রেই বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে দুর্নীতি করে অর্থ লুটপাট করেছেন কাজের কাজ কিছুই হয়নি। তবে বগুড়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় এই বৈষম্যের অবসান ঘটিয়ে পর্যায়ক্রমে সকল খাতকেই ঢেলে সাজানো হবে।

বুধবার সকালে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক জাকির আরো বলেন, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পৃথক সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন। অথচ বর্তমানে বিদ্যালয়টির অবকাঠামোগত যে ভঙ্গুর অবস্থা তা সত্যিই দুঃখজনক। প্রাথমিকভাবে বিদ্যালয়টির বেঞ্চ, টেবিল ক্র‍য়সহ জরুরী সংস্কার কাজের নিমিত্তে তিনি জেলা পরিষদের পক্ষ থেকে তিন লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন।

জাকির বলেন, দায়িত্ব নেয়ার পর ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিকল্পনা ঘোষণা করেছেন। সামনে আরো নানা পরিবর্তন আসবে। এই ধারায় শিক্ষাঙ্গনের বিকাশে অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পথে তারা সর্বদাই ইতিবাচকভাবে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিমে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবদলের সাধারণ সম্পাদক ও সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হাসান। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ, বগুড়া মূক ও বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান শামীম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, মিনহাজুল ইসলাম তুহিনসহ সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এদিন বিদ্যালয়ের ১৫০ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদানের পাশাপাশি প্রবেশপত্র তুলে দেয়া হয়।
সার্বিক আয়োজন প্রসঙ্গে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, সুশিক্ষা ছাড়া কখনোই একটি জাতির মুক্তি সম্ভব নয়। বর্তমান প্রজন্মের অনেকে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পরেছে যা সুন্দর ভবিষ্যৎ গঠনে বাঁধা হতে পারে। শিক্ষার্থীদের অবশ্যই পড়ার টেবিলমুখী হতে হবে। তিনি বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সাধনে শিক্ষা বিভাগের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের সুন্দর জীবন গঠনে সর্বদাই সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

মন্তব্য (০)





image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

image

ফরিদপুরের নগরকান্দায় ৩৫০ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২, পিকআপ ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১০ লাখ টাকা মূল...

image

রাণীনগরে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা, ডাকাত দলের তিন সদস্য ...

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...

  • company_logo