• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে স্পীড ব্রেকারের দাবিতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে গাছের গুঁড়ি ফেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন উপজেলার মাইজবাগ ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।

এ সময় তাঁরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ  মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় বিক্ষোভকারীরা ১ ঘণ্ট মহাসড়ক অবরোধ করে রাখেন।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি বিক্ষোভকারীদের স্পীড ব্রেকার স্থাপনের আশ্বাস  দিয়ে সড়কে যান চলাাচল  স্বাভাবিক করেন। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ  কিশোরগঞ্জ  মহা সড়কে উপজেলার মাইজবাগ ইউনিয়নের গোরস্থান দারুল ইসলাম মাদরাসা এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন  করা  হয়। এতে শতশত স্থানীয় শিক্ষার্থী ও বাসিন্দারা অংশ নেন।

স্থানীয় বাসিন্দা ইয়াছিন আহমেদ ও নাঈম  বলেন, মাইজবাগ বাজার থেকে বৈরাটি গোরস্থান সংলগ্ন গ্রামীণ ধীতপুর সড়কের মোড় পর্যন্ত এলাকাটি  দুর্ঘটনাপ্রবন এলাকায় পরিণত হয়েছে। এখানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল মঙ্গলবার বিকালে বৈরাটি গোরস্থান মাদরাসার সামনে ব্যাটারিচালিত  ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও ১ জন গুরুতর আহত হন।

তারা আরও জানান, এলাকাটিতে কিছুদিন পরপরেই সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে। তাই মহাসড়কের এই স্থানে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণ করা প্রয়োজন। 
স্থানীয় নোমান, মাজহারুল, জাহিদুল ইসলাম ও শরিফুল ইসলামসহ কয়েকজন কলেজ ছাত্র বলেন, এই জায়গাটিতে মানুষের মৃত্যুর মিছিল থামছেই না।  আমরা এখানে একটি স্পিড ব্রেকার চাই। আশা করি, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে একটি স্পিড ব্রেকার নির্মাণের মাধ্যমে সমস্যা সমাধান করবেন। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, স্থানীয় বাসিন্দারা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ এলাকায় স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।খবর পেয়ে আমরা সেখানে দ্রুত উপস্থিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে স্থানীয়দের বুঝিয়ে মহাসড়ক অবরোধ মুক্ত করে দিয়েছি।  বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 

মন্তব্য (০)





image

তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে রাত পোহালেই ভোট, কে...

বগুড়া প্রতিনিধি : ৯ এপ্রিল জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন। ...

image

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠ...

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলা...

image

বগুড়ায় শিক্ষাঙ্গণের অবকাঠামোগত উন্নয়নে পরিকল্পনা নেয়া হচ্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম আহসানুল...

image

ঈশ্বরগঞ্জে পেট্রোল পাম্পে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুব...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

পাবনায় বিএনপি নেতার মাদকাসক্ত ছেলের তান্ডবে অতিষ্ঠ এলাকাব...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় এক বিএনপি নেতার মাদ...

  • company_logo