• সমগ্র বাংলা

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শুন্য জনবল সংকটে মানুষ চরম হয়রানী ভোগান্তিতে ক্ষুদ্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার অন্তত অর্ধশত সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় কর্মকর্তা-কর্মচারীর অভাবে কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় সেবা পেতে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তি ও হয়রানিতে। সেবা না পেয়ে মানুষ দিনকে দিন ক্ষুদ্ধ হয়ে উঠছে।

তথ্য নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের একাধিক সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে কর্মকর্তা ও কর্মচারীর গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। নিয়োগ পক্রিয়া বন্ধ থাকায় একজন কর্মকর্তাকে একাধিক দায়িত্ব সামলাতে হচ্ছে। আবার কোথাও কোথাও প্রয়োজনীয় জনবল না থাকায় ফাইল নিষ্পত্তি থেকে শুরু করে সেবামূলক কাজ বিলম্বিত হচ্ছে।

সেবা নিতে আসা অনেকেই বলছেন, একটি কাজ সম্পন্ন করতে একাধিকবার তাদের ঝিনাইদহ শহরে আসতে হচ্ছে। প্রয়োজনীয় কর্মকর্তা বা কর্মচারীর পদ শুন্য থাকায় ফাইল পড়ে থাকছে দিনের পর দিন। এতে গ্রামের নীরিহ মানুষ মাসের পর মাস ঘরছেন।

বিশেষ করে জেলা প্রশাসকের দপ্তর, জেলা জজ ও চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, সহকারী কমিশনার (ভুমি), হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগ, বিদ্যুৎ অফিস, এলজিইডি, ইসলামি ফাউন্ডেশন, টেলিফোন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিআরটিএ, বিসিক শিল্প নগরী, জিটিসিএল গ্যাস কোম্পানী, প্রাণী সম্পদ অফিস, তুলা উন্নয়ন বোর্ড, শিশু একাডেমি, আয়কর ও ভ্যাট অফিস, মৎস্য বিভাগ, শিক্ষা বিভাগ, হরিণাকুন্ডু সাব রেজিষ্ট্রি অফিস ও যুব উন্নয়নসহ অর্ধশত সরকারী দপ্তরে তীব্র জনবল সংকট রয়েছে।

তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের সাধারণ শাখার অধীন সদর এসিল্যান্ড, উপ-সহকারী প্রকৌশলী ও ড্রাফটম্যান পদে একজন করে, ৮টি কানুনগো পদে ৮জন, ৭০জন নায়েবের মধ্যে ১৬টি ও ৭০জন সহকারী নায়েবের মধ্যে ৫৮টি পদ খালী আছে। জেলা প্রশাসক দপ্তরের রাজস্ব শাখায় কর্মকর্তা ও কর্মচারীদের ২২৩টি পদের মধ্যে ৬৪টি পদ খালি রয়েছে।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন জানান, ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগে চিকিৎসকের ৩২২টি পদের মধ্যে ১৮২টি, স্বাস্থ্য সহকারী ২৩৯টি পদের মধ্যে ১৪০টি, অফিস সহায়ক ৫২টি পদের মধ্যে ২৫টি, ওয়ার্ড বয় ১৫টি পদে ৯টি, ৩৩টি সুইপার পদে ১৭টি ও আয়া পদে ১০টির মধ্যে ৭টি খালি রয়েছে।

ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগে উপ-পরিচালক মোজাম্মেল করিম জানান, তার দপ্তরে ৮০১টি পদের মধ্যে ২৬৭টি পদ খালি থাকায় মাঠ পর্যায়ে কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান জানান, তার দপ্তরে ২৮২ পদের মধ্যে ১০২টি পদে কোন লোকবল নেই।

এছাড়া ঝিনাইদহ জেলা পরিষদে ৪৯টি পদের মধ্যে ১১টি, পুলিশ সুপারের কার্যালয়ে ৩৮জন সিভিল পদের মধ্যে ১৯টি, ঝিনাইদহ ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশনের দুইটি ডিভিশনে ৮৯টি পদের মধ্যে ৫৮টি, পানি উন্নয়ন বোর্ডে ৭৮টি পদের মধ্যে ৫৬টি, ঝিনাইদহ এলজিইডি অফিসে ৩২টি পদের মেধ্য ২৭টি পদ শুন্য রয়েছে।
ঝিনাইদহ আয়কর অফিসে ১৩টি পদে কেউ নেই। খুলনা অঞ্চলের স্টাফদের দিয়ে ঝিনাইদহ আয়কর অফিসের কাজ চালানো হচ্ছে। এই অফিসে যারা কর্মরত আছেন তারা সবাই যশোর কর অঞ্চলের স্টাফ বলে সহকারী কর কমিশনার আতিকুল হক জানান।  

এছাড়া ঝিনাইদহ ইসলামি ফাউন্ডেশন, বিটিসিএল, যুব উন্নয়ন অধিদপ্তর, পল্লী উন্নয়ন, সমাজসেবা, সরকারী মুক ও বধির স্কুল, ম্যাটস, ইনষ্টিটিটিউট অব হেলথ টেরনোলজি ও সরকারী শিশু হাসাপাতালে তীব্র জনবল সংকট রয়েছে। ঝিনাইদহ বিটিসিএল অফিসে ১৯৯৯ সালের পর থেকে নিয়োগ বন্ধ।

ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামের কলিমুদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ সদর ভুমি অফিসে এসিল্যান্ড না থাকায় জমির নামজারি হচ্ছে ধীরগতিতে। তাছাড়া ইউনিয়ন ভুমি অফিসে সহকারী ও উপ-সহাকারী ভুমি কর্মকর্তার ৭৪টি পদ খালি রয়েছে। পদগুলো বছরের পর বছর শুন্য থাকায় জেলার শত শত মানুষ প্রতিদিন ভোগান্তি ও চরম হয়রানীর শিকার হচ্ছেন।
 
বিভিন্ন দপ্তরে শুন্যপদ নিয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ জানান, সরকারী দপ্তরগুলোতে যে জনবল আছে তা দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কানুনগো পদে মামলা থাকায় নিস্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ চুড়ান্ত করা যাচ্ছে না। ফলে ৮টি পদের সবগুলো শুন্য রয়েছে।

তিনি জানান, বেশির ভাগ পদে মন্ত্রনালয়ের অনুমোদান বা সিদ্ধান্ত প্রয়োজন হয়। তারপরও সার্বিক নিয়োগের কাজ চলমান রয়েছে। আশা করা যায় দ্রুত সমাধান হয়ে যাবে।

মন্তব্য (০)





image

তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে রাত পোহালেই ভোট, কে...

বগুড়া প্রতিনিধি : ৯ এপ্রিল জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন। ...

image

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠ...

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলা...

image

বগুড়ায় শিক্ষাঙ্গণের অবকাঠামোগত উন্নয়নে পরিকল্পনা নেয়া হচ্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম আহসানুল...

image

ঈশ্বরগঞ্জে পেট্রোল পাম্পে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুব...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

পাবনায় বিএনপি নেতার মাদকাসক্ত ছেলের তান্ডবে অতিষ্ঠ এলাকাব...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় এক বিএনপি নেতার মাদ...

  • company_logo