ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে তিনটি সফল অভিযানে বিভিন্ন স্থান হতে দুই লক্ষ ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। গত ৬ এপ্রিল সোমবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ৬ কোটি ৯০ লক্ষ টাকা।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,
গত ০৬ এপ্রিল উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযানের মধ্যে টেকনাফ উপজেলার জীম্বংখালী বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে দশ হাজার পিস ইয়াবা ও ১টি দেশীয় দা , হোয়াইক্যং বিওপি’র টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে বিশ হাজার পিস ইয়াবা এবং হ্নীলা বিওপি’র টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে দুই লক্ষ পিস ইয়াবাসহ তিনটি পৃথক অভিযানে সর্বমোট দুই লক্ষ ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য
দুই কোটি নব্বই লক্ষ টাকা।এছাড়াও ৬৪ বিজিবি মাদকদ্রব্য ব্যতীত বিগত এক মাসে টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী এলাকা হতে তিন হাজার নয় শত কেজি সারসহ ৬ জন আসামীকে গ্রেফতার করে।
পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...
নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...
যশোর প্রতিনিধি: যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

মন্তব্য (০)