• সমগ্র বাংলা

জামালপুরে ধর্মীয় নেতাদের নিয়ে ‘মেনকেয়ার ফলো-আপ সেশন’

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদরে ধর্মীয় নেতাদের (Faith Leaders) অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘মেনকেয়ার ফলো-আপ সেশন’ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে ইসলামিক ফাউন্ডেশন কালচারাল সেন্টারের হল রুমে এই সেশনের উদ্বোধন করা হয়। এই কর্মসূচি আগামীকাল ০৮ এপ্রিল পর্যন্ত চলবে।
অস্ট্রেলিয়ান সরকারের (ANCP) অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের ‘GEnder incluSive Market systems for Improved Nutrition (GESMIN)' জেসমিন প্রকল্পের আওতায় এই সেশনটি বাস্তবায়িত হচ্ছে।
 
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ সেশনে জামালপুর সদরের আজ ৩০ জন ধর্মীয় নেতা অংশগ্রহণ করছেন। এতে গৃহস্থালি কাজে পুরুষের অংশগ্রহণ বৃদ্ধি, পারিবারিক সিদ্ধান্তে নারীর ভূমিকা নিশ্চিতকরণ, পুষ্টি সচেতনতা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের মতো পাঁচটি মূল বার্তার চর্চা নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। সেশনটি পরিচালনা করছেন জেসমিন প্রকল্পের জেন্ডার অফিসার মোছা. ছাদেকা বেগম।
 
উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (UNO) ইমাম ও ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন:
"আপনারা সামাজিক সমস্যা সমাধানে কোনো সহযোগিতা চাইলে আমাদের বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানান, আমরা আপনাদের পাশে থাকব। শিশুশ্রম, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে আমরা প্রথমে সচেতন করব, তবে সচেতনতায় কাজ না হলে অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই নারী ও শিশু নির্যাতন সহ্য করা হবে না।"
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ডেপুটি ডিরেক্টর, ইসলামিক ফাউন্ডেশন মোহাম্মদ আলী জিন্নাহ, জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জী, জেন্ডার স্পেশালিস্ট মো. শফিকুর রহমান এবং জামালপুর সদর উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিম।
 
বক্তারা জানান, ধর্মীয় নেতারা সমাজের শ্রদ্ধাভাজন ব্যক্তি। তাদের মাধ্যমে পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং জেন্ডার সমতার বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই এই সেশনের মূল লক্ষ্য।

মন্তব্য (০)





image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

  • company_logo