ছবিঃ সংগৃহীত
চাকরি ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) ছয়টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬। ডাকযোগে আবেদন করতে হবে।
চাকরির বিবরণ–
১. পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: ০৪
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স বিষয়ে চার বছর মেয়াদি প্রথম শ্রেণির স্নাতক এবং প্রথম শ্রেণির স্নাতকোত্তর অথবা বিবিএ এবং এমবিএ বা সমমান পরীক্ষায় উভয়টিতে ন্যূনতম সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয়টিতে ন্যূনতম জিপিএ ৫.০০–এর মধ্যে ৪.০০ থাকতে হবে।
বেতন স্কেল: মূল বেতন ৪৫,০০০ টাকা, অন্যান্য ভাতাদিসহ প্রারম্ভিক সর্বমোট ৭০,৫০০ টাকা।
২. পদের নাম: সহকারী রেজিস্ট্রার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক বা স্নাতকোত্তরের যেকোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ বা সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.০০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ বা জিপিএ ৫.০–এর মধ্যে ৩.৭৫ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে।
বেতন স্কেল: মূল বেতন ৩৫,০০০ টাকা, অন্যান্য ভাতাদিসহ প্রারম্ভিক সর্বমোট ৫৫,৪০০ টাকা।
৩. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় চার বছর মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। যেকোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ বা সিজিপিএ ৪.০০–এর মধ্যে ২.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ বা জিপিএ ৫.০–এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে।
বেতন স্কেল: মূল বেতন ২১,০০০ টাকা, অন্যান্য ভাতাদিসহ প্রারম্ভিক সর্বমোট ৩৬,১০০ টাকা।
আবেদনের বয়সসীমা—অনূর্ধ্ব ৩২ বছর।
আবেদনের নিয়ম—
নির্দিষ্ট আবেদনপত্রে প্রার্থীর বিস্তারিত তথ্য, সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপিসহ ডাকযোগে আবেদন করতে হবে। বিআইসিএম–এর ওয়েবসাইট হতে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা: ‘পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, ৩৪, তোপখানা রোড, বিজিআইসি টাওয়ার (১ম-৪র্থ ও ৯ম-১০ম তলা), ঢাকা-১০০০’
আবেদনের শেষ তারিখ—
৩০ এপ্রিল ২০২৬
পাবনা প্রতিনিধিঃ বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডে...
চাকরি ডেস্ক : কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (স...
চাকরি ডেস্ক : বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ...
চাকরি ডেস্ক : শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘ট্রেইনি এ...
চাকরি ডেস্ক : ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি জনবল নিয়োগের...

মন্তব্য (০)