• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে শিশু ও নারীর লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে বেহাকৈর এলাকায় দিঘি থেকে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সকালে কাঁচপুর পশ্চিম বেহাকৈর এলাকার একটি দিঘির পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

‎পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, লাশটির পরিচয় শনাক্তে কাজ চলছে। আশেপাশের থানাগুলোতে নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এদিকে

নারায়ণগঞ্জের নরসিংপুর বক্তাবলী রোডে নিখোঁজের একদিন পর সৈকত নামের ৭ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে উত্তর নরসিংপুরের বক্তাবলী রোডে হাশেম স্পিনিং মিলের পাশে একটি পরিত্যক্ত জমিতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

সৈকত স্থানীয় মাহমুদিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

জানা গেছে, রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে সৈকত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। উদ্ধারের সময়ে গলায় আঘাতের দাগ ছিল।

মন্তব্য (০)





image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

  • company_logo