• বিনোদন

পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত

  • বিনোদন

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে কেক কাটেন পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নরেশ মধুর সঞ্চলনায় সভায় বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, দপ্তর সম্পাদক শিশির ইসলাম ও কানিজ ফাতেমা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরূপ কুমার কুন্ডু, সাংবাদিক প্রবীর সাহা, মাসুদ রানা, সেলিম মোর্শেদ রানা, সাংস্কৃতিক কর্মী হাসান মাহমুদ, সাবেরা সুলতানা, ফজলুল হক সুমন প্রমুখ।

জন্মদিনে মহানায়িকার বাড়ি উদ্ধারের দীর্ঘ বছর পার হলেও বাড়িটিতে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা গড়ে না ওঠায় হতাশা প্রকাশ করে বক্তারা বলেন, ‘বাড়িটিতে এখনো সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার কোনো কাজ হয়নি। দিন দিন বিষয়টি স্তিমিত হয়ে পড়ছে। দ্রুত সুচিত্রা সেনের বাড়িটি আন্তর্জাতিক মানের সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা।’

উল্লেখ্য, ১৯৩১ সালের ৬ এপ্রিল জন্মগ্রহণ করেন উপমহাদেশের কিংবদন্তী এই মহানায়িকা। অনন্য অভিনয়ের কারণে আজও কোটি ভক্তের হৃদয়ে সমুজ্জ্বল সুচিত্রা সেন। বাংলা সিনেমাকে তিনি নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়।

সুচিত্রা সেনের প্রকৃত নাম রমা দাশগুপ্ত। পাবনা শহরের বাড়িতে কেটেছে তাঁর শৈশব-কৈশোর। বাবা ছিলেন স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাবা করুণাময় দাশগুপ্ত ও মা ইন্দিরা দেবীর পঞ্চম সন্তান ছিলেন সুচিত্রা সেন।

১৯৪৭ সালে দেশভাগের আগে পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান তিনি। বড় পর্দায় সুচিত্রার যাত্রা শুরু হয় ১৯৫২ সালে। সব মিলিয়ে ৬০টি সিনেমায় তিনি অভিনয় করেছেন। এর মধ্যে বাংলা ৫৩টি এবং হিন্দি ভাষার সাতটি সিনেমায় তাঁকে দেখা গেছে।

কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন ৮২ বছর বয়সে ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে পরলোকগমন করেন।

মন্তব্য (০)





image

কলকাতায় শাহরুখপত্নীর সাজানো রেস্তোরাঁয় সানি লিওন

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সানি লিওন একটি ব্যক্তিগত অনুষ...

image

সেই প্রতীক্ষা আর শক্তি— সবকিছু মিলে রাতটা ছিল চমৎকার: মেহ...

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুর...

image

এফডিসিতে গিয়ে ‘বিব্রত’ ওমর সানী, ক্ষোভ ঝারলেন লাইভে

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে শুক্...

image

মাল্টিপ্লেক্সে প্রশংসিত রাক্ষস, শুক্রবার থেকে সিঙ্গেল স্ক...

বিনোদন প্রতিবেদকঃ ঈদুল ফিতরের অন্যতম আলোচিত সিনেমা রাক্ষস এব...

image

মিষ্টি জান্নাতের নতুন প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত আব...

  • company_logo