• সমগ্র বাংলা

জ্বালানী তেল পেতে ভোগান্তি কমাতে ও অনিয়ম ঠেকাতে নওগাঁয় ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ চালু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: বর্তমানে জ্বালানী তেল পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। ফিলিং স্টেশনগুলো থেকে হয়রানী ছাড়াই জ্বালানী তেল পেতে ও অনিয়ম ঠেকাতে নওগাঁয় জেলা প্রশাসনের পক্ষ থেকে চালু করা হয়েছে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ। রোববার (৫ এপ্রিল) থেকে প্রাথমিক ভাবে সদর উপজেলার ১১টি পেট্রোল পাম্পে প্রথমবারের মতো এই কার্যক্রম শুরু করা হয়েছে। এদিকে চালু করা অ্যাপে স্বচ্ছতা থাকলেও ভোগান্তি কমেনি এমনটাই দাবি গ্রাহকদের। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত তেল না পাওয়ার অভিযোগ অনেক ভোক্তার।

মোটরসাইকেলে তেল নিতে আসা সদর উপজেলার হাসাইগাড়ি এলাকার হাফিজুল মন্ডল বলেন, অনেকের মোটরসাইকেলে তেল থাকার পরেও লাইনে দাঁড়িয়ে বারবার তেল নেয়। অ্যাপসের মাধ্যমে তেল দেওয়ার ফলে কোন চালক চাইলেই আর নির্দিষ্ট পরিমাণ মোটরসাইকেল চালানোর আগে তেল নিতে পারবে না। আমরা প্রশাসনের কাছে এই অ্যাপস ব্যবস্থা কার্যকর রাখার দাবি জানাই।

জেলার বদলগাছি উপজেলার কোলা বাজার এলাকা থেকে আসার আরেক গ্রাহক আবু হাসান বলেন, তীব্র রোদে লাইনে দাঁড়িয়ে তেল নিতে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। নতুন করে ফুয়েল অ্যাপে তথ্য দেওয়াতে বাড়তি সময় ব্যয় হচ্ছে। এটিকে কিভাবে আরো দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা যায় সেটি নিয়ে প্রশাসনের পদক্ষেপ নেওয়া দরকার।

নওগাঁর মুক্তির মোড়ের মেসার্স সাকিব ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন বলেন, এই অ্যাপ পরিচালনার জন্য জেলা প্রশাসন কর্তৃক ট্রেনিং করতে হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাপসের মাধ্যমে তেল বিক্রয়ের নির্দেশনা মেনে সকাল থেকেই তেল বিক্রি করা হচ্ছে। এতে মাধ্যমে কেউ চাইলেই একাধিকবার তেল নিতে পারবে না। এতে আমাদের তেল দিতেও সুবিধা হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন বলেন, রোববার থেকে সদর উপজেলার আওতাধীন ফিলিং স্টেশনগুলোতে এই অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে। কেউ বাইক না চালিয়ে তেল মজুত করলে এই অ্যাপসের মাধ্যমে তা ধরা পড়বে। প্রত্যেকটি ফিলিং স্টেশনে আমাদের ট্যাগ অফিসার রয়েছে তারা মনিটরিং করছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মো: মাসুদুল হক জানান, “একটি গাড়ি অ্যাপসের মাধ্যমে তেল সরবরাহ করতে মাত্র ১৫-২০ সেকেন্ড সময় বেশি লাগছে। তবে পরবর্তীতে অসাধু ব্যক্তিগণকে শনাক্ত করলে তারা আর লাইনে ভীড় করতে পারবে না ফলে প্রাপ্য ব্যক্তিগণ  বরং এখনকার চেয়ে অল্প সময়েই তেল পাবেন। এটি পুরোপুরি চালু হলে জ্বালানি খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে। পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে এই ব্যবস্থা চালু করা হবে।”

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আমরা নওগাঁ জেলায় ভিন্ন আঙ্গিকে এই ফুয়েল অ্যাপ চালু করেছি। মূল লক্ষ্য হলো গাড়ী প্রতি যৌক্তিক ব্যবহার সীমা নির্ধারণপূর্বক জ্বালানি তেলের কালোবাজারি, অবৈধ মজুদ এবং একাধিকবার তেল নেওয়ার প্রবণতা বন্ধ করা। দীর্ঘদিন ধরে একটি চক্র একই মোটরসাইকেল বা ভিন্ন পরিচয়ে বারবার তেল নিয়ে তা বেশি দামে বিক্রি করছিল। এই অ্যাপ চালু হওয়ায় সেই সুযোগ আর থাকবে না।

তিনি আরো জানান এখন থেকে ফুয়েল অ্যাপ ব্যবহার করে সকল গ্রাহককে তেল নিতে হবে। এই অ্যাপের মাধ্যমে তেল নিলে গ্রাহক চাইলেই আর একাধিকবার তেল নিতে পারবেন না। গাড়িতে তেল দেওয়ার সময়, তেলের পরিমাণ, গাড়ির মাইলেস এবং লাইসেন্স নাম্বার অ্যাপে সংরক্ষিত থাকবে। একটি মোটরসাইকেল একবার ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এরপর ১২৫ কিলোমিটার চালানোর পরে সেই মোটরসাইকেলে আবার তেল দেওয়া হবে। কেউ যদি ১২৫ কিলোমিটার গাড়ি না চালিয়ে অন্য পাম্পে তেল দিতে যায় তাহলে অ্যাপের মাধ্যমে সেটি ধরা পড়বে। পাইলট প্রকল্পের আওতায় ধীরে ধীরে জেলার সকল ফিলিং স্টেশনে এই পদ্ধতি চালু করা হবে।

মন্তব্য (০)





image

নির্ধারিত দামের বাইরে গ্যাস সিলিন্ডার বিক্রি: কালীগঞ্জে ক...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে সরকারি নির্ধারি...

image

পাবনায় ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্মের মেয়েকে বিয়ে করায়...

পাবনা প্রতিনিধিঃ ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্মের মেয়েকে বি...

image

পাবনায় স্বামী স্ত্রীকে বেঁধে রেখে ৩টি ট্রান্সফর্মার চুরি!

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিলের মধ্যে স্বামী স্ত্রীকে...

image

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ডে শৃঙ্খলা ফিরলেও দীর্ঘ লাইনে ভোগান্তি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খ...

image

নড়াইলে পূর্ব শত্রুতার জেরে নারীকে পিটিয়ে জখম

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় পারবারিক বিরোধের জের...

  • company_logo