• সমগ্র বাংলা

ন্যাশনাল ডিফেন্স কোর্স দল বেনাপোল স্থলবন্দর ও চেকপোস্ট পরিদর্শন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) দল বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন করেছেন।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন করেন বলে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছেন। 

এই বিজিবি কর্মকর্তা জানান,ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) দলের মেজর জেনারেল মাসুদুর রহমান এর নেতৃত্বে বিভিন্ন পদবীর মোট ২৫ (পঁচিশ) জন সদস্য বেনাপোল আইসিপি ও বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন।

ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) প্রতিনিধি দলকে বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এনডিসি দলকে অভ্যর্থনা জানান। 

এসময় সেখানে খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, যশোর এফআইজি গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসকে এম কফিল উদ্দিন, যশোর ব্যাটালিয়নের আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এবং দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক উপস্থিত ছিলেন।

পরবর্তীতে এনডিসি দল বেনাপোল সদর ক্যাম্পে আয়োজিত কনফারেন্সে অংশগ্রহণপূর্বক সংশ্লিষ্ট বিষয়ে ব্রিফিং গ্রহণ করেন।ব্রিফিং শেষে দলটি বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড পরিদর্শন করেন এবং সীমান্তের নো-ম‍্যান্সল‍্যান্ড এলাকায় বিজিবি-বিএসএফ এর যৌথ রিট্রিট প্যারেড প্রত্যক্ষ করেন বলে তিনি জানান। #

মন্তব্য (০)





image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

  • company_logo