• সমগ্র বাংলা

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনায় আমদানিকৃত শাড়ি-থ্রি পিচের চালান আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দরে সিনথেটিক ফেব্রিক্স ঘোষণার আড়ালে শাড়ি ও থ্রি পিসের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পণ্যটির আমদানিকারক ছিল ঢাকাস্থ নুসরাত ট্রেডিং এবং বেনাপোল কাস্টমস থেকে মাল মাল ছাড় করানোর কাজে নিয়োজিত ছিল খাজা এন্টারপ্রাইজ নামে এক সিএন্ডএফ এজেন্ট।

রোববার বিকালে বন্দরের ১৯ নম্বর সেড থেকে পণ্য চ্যানেলটি আটক করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, ঢাকাস্থ ‘নুসরাত ট্রেডিং’ নামে একটি আমদানি কারক প্রতিষ্ঠান শনিবার ভারত থেকে ২৬০ প্যাকেজের সিন্থেটিক ফেব্রিক্সের  একটি চালান আমদানি করেন। আমদানি কৃত  পণ্যটি বন্দরের ১৯ নম্বর সেডে  রাখা হয় ।

গোপন সংবাদের মাধ্যমে জানা যায়  পণ্য চালালে সিনথেটিক ফেব্রিক্সের আড়ালে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণে শাড়ি আমদানি করা হয়েছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বন্দরের ১৯ নম্বর সেডে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে চালানটিতে ২৬০ প্যাকেজের স্থলে ২৬৭ প্যাকেজ মাল পাওয়া যায় এবং সিনথেটিক ফেব্রিক্স ঘোষণার আড়ালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি পিসের পাওয়া গেছে। মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্যটি সাময়িক আটক করা হয়েছে। আটককৃত পণ্যটির মূল্য ৫০ লক্ষাধিক টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।                                              

এ ব্যাপারে বেনাপোল কাস্টমস এর সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, প্রাথমিক ভাবে পণ্যটিতে ঘোষণা বহির্ভূত শাড়ি পাওয়া গেছে। পণ্য চালানটি সাময়িক আটক করা হয়েছে । ইনভেন্টি শেষ হলে বোঝা যাবে কি পরিমান ঘোষণা গর্বিত শাড়ি থ্রিপিস আছে বা কত টাকা রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছিল। তবে এর সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা। 

মন্তব্য (০)





image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

  • company_logo