• সমগ্র বাংলা

লালমনিরহাটে শ্রমিক প্রশিক্ষণ উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: শ্রমিকের অধিকার,কর্মস্থলে সহযোগিতা,শুদ্ধাচার,ডিজিটাল বাংলাদেশ,কর্মক্ষেত্রে দূর্ঘটনার কারণ,সুষম খাদ্য,উৎপাদনশীলতা,মাদক ব্যবহার রোধ,শ্রম আইন সহ নানা বিষয়ে শ্রমিকদের ৫দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

লালমনিরহাট শ্রমকল্যাণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ অংশ নেয়।
এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন শ্রম কল্যাণ কেন্দ্রের অফিস প্রধান ও মেডিকেল অফিসার ডাঃ আফরোজা খাতুন।এ সময় তিনি বলেন,বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা শ্রমকল্যাণ কেন্দ্রের মাধ্যমে তা বাস্তবায়ন করে যাচ্ছি। এখানে শ্রমিকদের ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সেবা,আইনি সহায়তা সহ সচেতনতা বৃদ্ধিতে কাজ করে থাকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রমকল্যাণ কেন্দ্রের সংগঠক আতিকুর রহমান,ফার্মাসিস্ট আনোয়ার পারভেজ,পরিদর্শিকা হুরে রোকাইয়া সরকার।

মন্তব্য (০)





image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

  • company_logo