• সমগ্র বাংলা

আব্দুল মজিদ দুদু পাবনার সাংবাদিকতা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন: শিমুল বিশ্বাস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আব্দুল মজিদ দুদু পাবনার সাংবাদিকতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার লেখনি পাবনার মানুষের কল্যাণে দিক-নির্দেশনা দিয়েছেন। তথ্য উপাত্ত এবং সত্যতা ছিল তার সংবাদের মূল ভিত্তি ছিল। তার ব্যক্তিগত চিন্তা চেতনা কখনও তার সংবাদে প্রতিফলন ঘটাননি।

শনিবার (০৪ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, প্রথিতযশা সাংবাদিক আব্দুল মজিদ দুদু'র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের ভিআইপি অডিটরিয়ামে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রবীন সাংবাদিক আব্দুল মতীন খান, দ্য ডেইলী অবজারভার প্রতিনিধি নরেশ মধু, একুশে টেলিভিশন ও মানবজমিন এর স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী, দ্য ডেইলী নিউএজ'র প্রতিনিধি মাহফুজ আলম, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শাহীন রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকার নির্বাহী পরিচালক মাজহার ইসলাম, আসিয়াবের পরিচালক আব্দুস সামাদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত আব্দুল মজিদ দুদুর রুহের মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে আব্দুল মজিদ দুদূর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা প্রেসক্লাবের সহসভাপতি এসএম আলাউদ্দিন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।

মন্তব্য (০)





image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

  • company_logo