• সমগ্র বাংলা

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় মোল্লা গ্রুপ ও তালুকদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। 

শনিবার(৪ এপ্রিল) বিকেল ৬ টা দিকে উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের বনগ্রামের মোল্লা গ্রুপ ও পার্শ্ববর্তী গ্রাম গোয়ালদী গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। মোল্লা গ্রুপের নেতৃত্ব দেন মশিউর মোল্লা, নয়ন মোল্লা ও জিয়ার মোল্লা আর তালুকদার গ্রপের নেতৃত্ব দেন সলেমান ও রবি তালুকদার। শনিবার দুই পক্ষের লোকজন মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। 

 নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  রাসূল সামদানী আজাদ বলেন, নগরকান্দার বনগ্রামের মোল্লা গ্রুপ ও পাশের গ্রাম গোয়ালদী গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। আজ তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিবেশ শান্ত রয়েছে। 

মন্তব্য (০)





image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

  • company_logo