• সমগ্র বাংলা

দৃষ্টি হারিয়ে থেমে যাননি, অটো রিকশায় ঘুরে দাঁড়ানোর গল্প

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ জন্ম থেকেই এক চোখে দৃষ্টি ছিল না। তবুও অন্য চোখের আলোয় পৃথিবী দেখেই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন চল্লিশোর্ধ্ব মো. আল আমিন মোল্লা। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় সেই শেষ আলোটুকুও নিভে গেলে যেন অন্ধকারে ডুবে যায় তার পুরো পরিবার। স্ত্রী ও তিন সন্তানসহ পাঁচ সদস্যের এই পরিবার তখন যেন দিশেহারা এক নৌকা-অজানা স্রোতে ভেসে চলা।

কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বাসিন্দা আল আমিনের জীবনে তখন নেমে আসে কঠিন বাস্তবতা। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়া সত্ত্বেও দৃষ্টি হারিয়ে কর্মক্ষমতা হারান তিনি। কিশোর ছেলের মাদ্রাসার পড়াশোনাও থেমে যায় অর্থাভাবে। জীবিকার তাগিদে একটি গ্যারেজে কাজ শুরু করলেও তাতে সংসারের অভাব ঘুচছিল না-অনেক সময় না খেয়ে দিন কাটাতে হতো তাদের।


ঠিক এমনই এক দুঃসময়ে আশার আলো হয়ে পাশে দাঁড়ায় একটি মানবিক সংগঠন-“কালীগঞ্জ কল্যাণ সংস্থা”। প্রবাসী এক সদস্যের মাধ্যমে সংগঠনের সঙ্গে পরিচয় হয় আল আমিনের। তার অসহায় জীবনের গল্প শুনে এগিয়ে আসে সংগঠন।

সংগঠনের আর্থিক সহায়তায় আল আমিনকে উপহার দেওয়া হয় একটি ব্যাটারিচালিত অটোরিকশা। নতুন এই জীবিকার মাধ্যমেই আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি। দৃষ্টি না থাকলেও এখন তার সামনে আছে সম্ভাবনার নতুন দিগন্ত-পরিবারকে স্বাবলম্বী করার দৃঢ় প্রত্যয়। নিজে চলাতে না পারলেও ভাড়া দিয়ে চলবে তার সংসার।

এছাড়াও একই দিনে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের রানু বেগমের ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শনিবার (৪ এপ্রিল) সকালে কালীগঞ্জ কল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে অটোরিকশার চাবি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মু. আতিকুর রহমান ভূঞার সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রাশিদুল হাসান রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. মুর্শিদ উজ্জামান, ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, কাজী জাহেদ হাসান, সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি নূর আক্তার, যুগ্ম সম্পাদক রফিক সরকার, কার্যনির্বাহী সদস্য কাজী গোলাম রাব্বানী রোমান, মো. আক্তারুজ্জামান, সাবেক কার্যনির্বাহী সদস্য মুশাহেদা মুশি, সদস্য দুলাল মোড়লসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

মানবিক সহায়তার এই উদ্যোগ শুধু একটি পরিবারকেই নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে-যেখানে অন্ধকারের মাঝেও জ্বলে ওঠে আশার আলো।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo