ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে শুক্রবার (৩ এপ্রিল) এফডিসিতে গিয়ে এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। এদিন এক ফেসবুক লাইভে ভিডিও বার্তার মাধ্যমে এই চিত্রনায়ক নিজেই বিষয়টি জানিয়েছেন।
প্রকাশিত সেই ভিডিও বার্তায় এফডিসির পরিবেশ, বহিরাগতদের দৌরাত্ম্য এবং সিনিয়র শিল্পীদের অনুপস্থিতি নিয়ে ওমর সানীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
অভিনেতা জানান, দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে সকালে এফডিসি যান। সেখানে নিজের অভিনীত কালজয়ী সিনেমা ‘চাঁদের আলো’র ব্যানার দেখে আবেগাপ্লুত হয়ে পড়লেও সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
ওমর সানীর অভিযোগ, এমডির কক্ষে আলাপকালে হঠাৎ প্রযোজক ও নায়ক হেলাল খানের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন মানুষ সেখানে প্রবেশ করেন। একটি কেপিআইভুক্ত জায়গায় এমন গণজমায়েত ও শোডাউনকে ‘বিদঘুটে’ ও ‘বিব্রতকর’ বলে অভিহিত করেন সানী। যা দেখে তিনি অত্যন্ত অপমানিত বোধ করেন এবং দ্রুত স্থান ত্যাগ করেন।
এছাড়া মূল আয়োজনে প্রকৃত শিল্পীদের বদলে বহিরাগতদের ভিড় ছিল চোখে পড়ার মতো জানিয়ে এই অভিনেতাকে ভিডিওতে আক্ষেপ প্রকাশ করতে দেখা যায়। ওমর সানী বলেন, শিবা শানু বারবার বলছিলেন, শিল্পীদের আগাতে দিন। অনুরোধ করা সত্ত্বেও বহিরাগতরা সামনের কাতার দখল করে রেখেছিল।
ওমর সানী আশা করেছিলেন, সেখানে চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উজ্জ্বলসহ অনেক সিনিয়রকে পাবেন, কিন্তু কাউকেই দেখতে না পেয়ে তিনি হতাশ হয়ে ফিরে আসেন।
ভিডিওর শেষে আবেগজড়িত কণ্ঠে ওমর সানী অনুরোধ করেন, চলচ্চিত্রের মানুষকে যেন তাদের মতো করে থাকতে দেওয়া হয়। তিনি বলেন, ‘বাইরে থেকে এসে আমাদের খাবলিয়ে বা চিমটি কাটা ঠিক না। আমরা চলচ্চিত্রের মানুষ, দিনশেষে আমরা চলচ্চিত্রকেই ভালোবাসি। দয়া করে এখানে আর শোডাউন করার চেষ্টা করবেন না।’
ওমর সানীর এমন মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে এফডিসির সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
বিনোদন প্রতিবেদকঃ ঈদুল ফিতরের অন্যতম আলোচিত সিনেমা রাক্ষস এব...
বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত আব...
বিনোদন ডেস্ক: ঈদে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত ‘...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে আগামীকাল থ...
বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। অভিনয়ের বাইরে নিজের ব্যক্ত...

মন্তব্য (০)