• সমগ্র বাংলা

গোপালপুরে বেহাল ব্রিজ পরিদর্শনে প্রতিমন্ত্রী, পূর্ণাঙ্গ নির্মাণে বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাটবৈরান এলাকার বৈরান নদীর ওপর আশির দশকে নির্মিত গুরুত্বপূর্ণ ব্রিজটি দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাম্প্রতিক সময়ে ব্রিজটির নড়বড়ে অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

পরিস্থিতি নজরে আসার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম মঙ্গলবার ব্রিজটি পরিদর্শনে যান। সরেজমিন অবস্থার মূল্যায়ন শেষে তিনি ব্রিজটির পূর্ণাঙ্গ পুনর্নির্মাণের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুর সালাম পিন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

দীর্ঘদিনের ভোগান্তি কাটাতে নতুন ব্রিজটির কাজ দ্রুত শুরু হবে বলে আশাবাদ স্থানীয়দের। তাদের মতে, ব্রিজটি নির্মিত হলে চলাচল সহজ হবে এবং এলাকাবাসী বহু বছরের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo